ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ । ১২ জন

আগামী রোববার থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

মন্ত্রী জানান, আগামী রোববার থেকে ছয় মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে। একই সঙ্গে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর অন্যান্য টিকাদান কার্যক্রমও চলমান থাকবে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে দেশের সব এলাকায় পাঠিয়ে দেওয়া হবে।

টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর ও হাসপাতালের শয্যা প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে স্বাস্থ্য বিভাগ জানিয়েছিল, জুলাই-আগস্টে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম চালানোর পরিকল্পনা ছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় তা এগিয়ে আনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।