ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকায় ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে অভিযান শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
১ এপ্রিল ২০২৬, ১০:৩১ সকাল

Link Copied!

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আজ বুধবার (১ এপ্রিল) থেকে কঠোর অভিযানে নামছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, প্রভাবশালী কিছু ব্যবসায়ীর দখলদারিত্বের কারণে সৃষ্ট তীব্র যানজট নিরসন ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান জানান, এই অভিযান সাধারণ হকারদের বিরুদ্ধে নয়। বরং যেসব সামর্থ্যবান ব্যবসায়ী সড়কের ওপর রেস্টুরেন্টের কিচেন বা স্থায়ী স্থাপনা তৈরি করে জনপথ দখল করেছেন, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “জনগণের রাস্তা জনগণকে ফিরিয়ে দিতে আমরা বুধবার থেকে মাঠে নামছি।”

এর আগে গত ২৩ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরীর বিভিন্ন এলাকায় রেস্টুরেন্ট, যানবাহনের ওয়ার্কশপ, আসবাবপত্র ও পোশাকের দোকানগুলো তাদের কার্যক্রম ফুটপাত ও মূল সড়কে সম্প্রসারণ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেস্টুরেন্টের রান্নার সরঞ্জাম, গ্রিল বা কাবাব তৈরির যন্ত্র, ওয়ার্কশপের টায়ার ও যন্ত্রপাতি এবং আসবাবপত্র রাস্তার ওপর রাখার কারণে পথচারীদের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। অনেক ক্ষেত্রে ওয়ার্কশপগুলো ফুটপাত ও সড়কের একটি লেন দখল করে গাড়ি মেরামত করায় পথচারীরা বাধ্য হয়ে মূল সড়কে চলাচল করছেন, যা নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে এবং কৃত্রিম যানজট সৃষ্টি করছে।

ডিএমপি জানিয়েছে, যারা অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করছেন, তাদের দ্রুত মালামাল সরিয়ে নিতে হবে। অন্যথায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট