ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বালিয়াকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজশিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১ এপ্রিল ২০২৬, ১০:২৮ সকাল

Link Copied!

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মাহাথির মন্ডল (১৮) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের গনপত্যা গাজোরগাড়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাথির বহরপুর ইউনিয়নের বহরপুর উত্তরপাড়া এলাকার আব্দুল বারেক মোল্লার ছেলে এবং বহরপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহাথির তার দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী থেকে তেল আনতে যাচ্ছিলেন। পথে গনপত্যা গাজোরগাড়া ব্রিজে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ ছিটকে পড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল রব তালুকদার জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা