ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৯, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ । ৮ জন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট এলাকায় লালমনিরহাট–বুড়িমারী রেলরুটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী ওই এলাকার মনির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন আইয়ুব আলী সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশে রেললাইনে গিয়ে শুয়ে পড়েন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।