ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুড়িগ্রামে মোটরসাইকেল সংঘর্ষে আলুব্যবসায়ী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ মার্চ ২০২৬, ১০:৪৪ সকাল

Link Copied!

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় শুক্রবার (১৩ মার্চ) দুপুর পৌনে ৩টায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে মোস্তফা মিয়া (৬৫) নামের একজন আলুব্যবসায়ী নিহত হয়েছেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক নিশ্চিত করেছেন, মোস্তফা মিয়া কুড়িগ্রাম শহর থেকে দুর্গাপুর হাটে হাঁস কিনতে যাচ্ছিলেন। আনন্দবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

ঘাতক মোটরসাইকেল চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। সংঘর্ষের ধাক্কায় একই পথে চলাচলকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোস্তফার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহতের মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর জানানো হয়েছে।

ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট