ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  • অন্যান্য

ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি আজ

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৪, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ণ । ২২ জন

আসন্ন ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮টা থেকে ঈদ ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। শনিবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে ফিরতি ট্রেন যাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে।

রেলওয়ের নতুন সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। বরাবরের মতো এবারও ঈদ উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট সাত দিন আগে বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের ঘোষণা অনুযায়ী, ১৩ মার্চ বিক্রি হয়েছে ২৩ মার্চের টিকিট। পরবর্তী সূচি অনুযায়ী—

২৫ মার্চের টিকিট: ১৫ মার্চ

২৬ মার্চের টিকিট: ১৬ মার্চ

২৭ মার্চের টিকিট: ১৭ মার্চ

২৮ মার্চের টিকিট: ১৮ মার্চ

২৯ মার্চের টিকিট: ১৯ মার্চ

এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যাত্রীদের জন্য কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। একজন যাত্রী ঈদযাত্রার অগ্রিম টিকিট সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং একসঙ্গে চারটি আসন সংগ্রহ করতে পারবেন। কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।

তবে যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ আসন দাঁড়িয়ে যাত্রার জন্য বরাদ্দ রাখা হয়েছে, যা ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকেই সংগ্রহ করা যাবে।