ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

রাজশাহীর বাঘায় গরুবাহী গাড়ি–সিএনজির সংঘর্ষে নিহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ মার্চ ২০২৬, ১১:০৬ সকাল

Link Copied!

রাজশাহীর বাঘা উপজেলায় গরুবাহী গাড়ির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লালপুর–বাঘা আঞ্চলিক মহাসড়কের তিনখুঁটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

বাঘা থানার ওসি সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লালপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে বাঘার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে বাঘা থেকে আসা গরুবোঝাই একটি গাড়ির সঙ্গে উপজেলার লালপুর–বাঘা আঞ্চলিক সড়কের চন্দিপুর এলাকায় অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে যাত্রীবাহী অটোরিকশাটি সড়কের ওপর দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট