ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  • অন্যান্য

ঈদযাত্রা শুরু: আজ মিলছে ১৫ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৫, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ণ । ৩৯ জন

পবিত্র Eid al-Fitr উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি আজ বৃহস্পতিবার (৫ মার্চ) তৃতীয় দিনের মতো শুরু হয়েছে। আজ বিক্রি হচ্ছে আগামী ১৫ মার্চের ট্রেনের টিকিট।

Bangladesh Railway জানিয়েছে, শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম পরিচালিত হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

রেলওয়ের তথ্যমতে, সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ১৫ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের ১৫ মার্চের টিকিট বিক্রি শুরু হবে।

এর আগে ঈদুল ফিতরের আগে ১৩ ও ১৪ মার্চের টিকিট বিক্রি হয়েছে গত ৩ ও ৪ মার্চ। এছাড়া ৫, ৬, ৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট।

ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। ওইদিন ২৩ মার্চের টিকিট পাওয়া যাবে। পরবর্তী দিনগুলোতে—১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ—যথাক্রমে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে।

যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করে ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ভ্রমণের তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য ও শ্রেণি নির্বাচন করে ‘ফাইন্ড টিকিট’ বাটনে ক্লিক করলে ট্রেনের নাম, আসন খালি আছে কি না এবং ছাড়ার সময় দেখা যাবে।

পছন্দের ট্রেন নির্বাচন করে ‘ভিউ সিটস’-এ ক্লিক করে আসন সিলেক্ট করার পর ‘কন্টিনিউ পারচেজ’-এ গিয়ে ভিসা, মাস্টারকার্ড কিংবা বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করলে ই-টিকিট অটোমেটিক ডাউনলোড হবে। একই সঙ্গে যাত্রীর ই-মেইলেও টিকিটের কপি পাঠানো হবে।

প্রিন্ট করা ই-টিকিট ও ফটো আইডি সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো টিকিট সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।