ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দিনাজপুরে যানবাহনের চাপায় আরএফএল’র কর্মী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ২:১৫ বিকাল

Link Copied!

দিনাজপুরের চিরিরবন্দরে দ্রুতগতির বাসের চাপায় আরএফএল কোম্পানির এক কর্মী নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ফতেজংপুর উপজেলার ৩ নম্বর ইউনিয়নের চম্পাতলী বাজারের পূর্বে তৈইপাড়া এলাকায় দশমাইল হাইওয়ে মহাসড়কে, সকাল পৌনে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম রাকিব হোসেন (২৭)। তিনি ঠাকুরগাঁও জেলার হরিহরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। রাকিব হোসেন আরএফএল কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন রাকিব হোসেন। এ সময় বিপরীত দিক থেকে আসা এক অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত রাকিব মহাসড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর চালক গাড়িসহ পালিয়ে যায়।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান