ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বেপরোয়া অটোরিকশার চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ সকাল

Link Copied!

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় ফারজানা আক্তার (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার মোহনগঞ্জ-আদর্শনগর সড়কের শেখপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন।

নিহত ফারজানা উপজেলার সুয়াইর ইউনিয়নের রানাহিজল গ্রামের আব্দুল মন্নানের মেয়ে। সে রানাহিজল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫-৬ দিন আগে মায়ের সঙ্গে একই ইউনিয়নের শেখপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায় ফারজানা। মঙ্গলবার বেলা ১১টার দিকে নানার বাড়ির সামনে মোহনগঞ্জ-আদর্শনগর সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুজেল সাজু বলেন, “ফারজানা আমাদের স্কুলের মেধাবী শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে।” তিনি নিরাপদ সড়কের দাবি জানিয়ে বলেন, আর যেন কোনো শিশুকে এভাবে সড়কে প্রাণ দিতে না হয়।

ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, শিশুটির মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তার বাবা ঢাকায় চাকরি করেন; খবর পেয়ে তিনি রওনা হয়েছেন। বাবার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘাতক অটোরিকশাটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট