ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জামালপুরে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ বিকাল

Link Copied!

জামালপুরের মাদারগঞ্জে ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছেন এবং অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঘটনাটি ঘটে উপজেলার ফায়ার সার্ভিস মোড়ে।

নিহত শিশুর নাম জাহিন, সে জামালপুর সদরের মনিরাজপুর এলাকার মামুনের ছেলে। আহতরা হলেন— শিশুর মা বিথী, জুনাইল এলাকার সামিরা এবং সেলিনা। তারা মাদারগঞ্জে আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারগঞ্জ-জামালপুর সড়কের ফায়ার সার্ভিস মোড়ে ট্রাক্টর সড়কে উঠার সময় জামালপুর থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শিশু জাহিনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে, আর একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকের আহম্মেদ জানান, ট্রাক্টরের চালককে আটক করা হয়েছে। অটোরিকশা জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট