ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. মতামত

পুলিশ থেকে দুর্নীতিবাজদের ঝেঁটিয়ে বিদায় করুন : নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৪:১০ বিকাল

Link Copied!

নাগরিকবান্ধব রাষ্ট্র গঠনে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ার। তিনি স্পষ্টভাবে বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে দুর্নীতিবাজ পুলিশ সদস্যদের বাহিনী থেকে ঝেঁটিয়ে বিদায় দেওয়া এবং তাদের বিরুদ্ধে যথাযথ বিচার নিশ্চিত করা সময়ের অনিবার্য দাবি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে বাংলাদেশ পুলিশ–এর এই কর্মকর্তা উল্লেখ করেন, জনহয়রানিমুক্ত ও নাগরিকবান্ধব প্রশাসন গড়ে তুলতে প্রথম শর্ত হলো একটি শতভাগ দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী। “পুলিশ জনগণের বন্ধু”— এই স্লোগানকে বাস্তব অর্থ দিতে হলে জনগণের মনে পুলিশের প্রতি আস্থা ও নিরাপত্তাবোধ পুনর্গঠন জরুরি বলে তিনি মত দেন।

তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ চরম বিপদ ও নিরুপায় অবস্থায় পুলিশের শরণাপন্ন হন। ফলে পুলিশের আচরণ ও সততা রাষ্ট্রের সামগ্রিক ভাবমূর্তিকে সরাসরি প্রভাবিত করে। পুলিশের মধ্যে দুর্নীতি বা হয়রানি থাকলে তা শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়, বরং পুরো রাষ্ট্রব্যবস্থার ওপর মানুষের বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে।

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, পুলিশের বিরুদ্ধে ওঠা অধিকাংশ অভিযোগের পেছনে অবৈধ আর্থিক সুবিধা লাভের প্রবণতা কাজ করে। এ কারণেই তিনি দুর্নীতিকে “মূল রোগ” হিসেবে চিহ্নিত করে এর বিরুদ্ধে কঠোর ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনিক সংস্কারের দৃশ্যমান সূচনা পুলিশ বাহিনী থেকেই হওয়া উচিত। এতে সৎ ও পেশাদার সদস্যদের মর্যাদা ও মনোবল বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষও প্রকৃত অর্থে উপকৃত হবে। স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, যে ইউনিফর্ম জনগণের আস্থা ও সম্মানের প্রতীক, তাকে কলুষিতকারীদের স্থান বাহিনীতে নয়, বরং বিচারের আওতায় হওয়াই ন্যায়সংগত।

উল্লেখ্য, তার এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে পুলিশ সংস্কার ও দুর্নীতি প্রতিরোধ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক

vivo V80: Arriving in a New Colour with a New Design

ক্রোনস ও আলসারেটিভ কোলাইটিস: দুই রোগের পার্থক্য, লক্ষণ ও চিকিৎসা

জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে বাংলাদেশের হাতে দুই দশক: বিশ্বব্যাংক

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী