ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সোনাতলায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ সকাল

Link Copied!

বগুড়ার সোনাতলা রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় সাজেদা বেগম (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজেদা বেগম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হিয়াতপুর এলাকার বাসিন্দা হাসান আলীর স্ত্রী।

বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সোনাতলা স্টেশনে প্রবেশের সময় ওই নারী ধাক্কা খেয়ে প্ল্যাটফর্মে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এসআই বাবলুর রহমান আরও জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

সন্ধ্যার মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

মাইক্রোপ্লাস্টিক থেকে শরীরকে যতটা সম্ভব সুরক্ষিত রাখবেন যেভাবে

হামিংবার্ড ফিডারে পিঁপড়া দেখলে যা করবেন

এক বছর পর ফের চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

পলি নেট হাউজে চারা উৎপাদনে বদলে যাচ্ছে বিরলের কৃষি

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ শিশুদের পণ্যেও

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

রাজবাড়ীতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় নিহত ২

প্রযুক্তির বিপ্লব: বৃষ্টির ফোঁটা থেকেই মিলবে বিদ্যুৎ

জুলাইয়ের ২৫ দিনেই ২৩০ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স