ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রেড ক্রিসেন্ট প্রাথমিক চিকিৎসা টিম মাঠে

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ সকাল

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচন-পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে সম্ভাব্য সহিংসতা বা জরুরি পরিস্থিতিতে আহত ও অসুস্থ ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক চিকিৎসা দল মাঠে কাজ করবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব মো: শহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। ইতোমধ্যে চিঠি সংশ্লিষ্ট সকল রিটার্নিং কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে সম্ভাব্য সহিংস বা জরুরি পরিস্থিতিতে আহত ও অসুস্থ ব্যক্তিদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান এবং প্রয়োজনে নিরাপদে হাসপাতালে প্রেরণের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর প্রাথমিক চিকিৎসা দলসমূহকে মাঠে কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এছাড়া, চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা দলসমূহকে বিধি অনুযায়ী কার্যক্রম পরিচালনার জন্য যথাযথ অনুমতি প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্বাচন কমিশন জানিয়েছে, এই প্রাথমিক চিকিৎসা দলগুলোর উপস্থিতি ভোটারদের নিরাপত্তা ও চিকিৎসা সেবার নিশ্চয়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস