ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

তেঁতুলিয়ায় বাবার চালানো ট্রলির চাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ণ । ৪৮ জন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় বাবার চালানো ট্রলির চাপায় মুন্তাহার (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের ভুড়িমুটকি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুন্তাহার ওই গ্রামের মুসা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নিজ বাড়ির পাশেই ট্রলি নিয়ে কাজ করছিলেন মুসা মিয়া। কাজ শেষে বাড়ি ফেরার সময় তিনি ট্রলিতে দুই শিশুকে তুলে নেন। এ সময় অসাবধানতাবশত ট্রলিটি সামনে নেওয়ার মুহূর্তে তার শিশুপুত্র মুন্তাহার ট্রলির নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই পরিবারে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে শোকাহত পরিবারের পাশে দাঁড়ান।

এ বিষয়ে তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।