ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

সৌদিতে বয়লার বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ ডিসেম্বর ২০২৩, ১০:৩৫ বিকাল

Link Copied!

সৌদি আরবের আল জুবাইল শহরে কেমিক্যাল ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় এক ভারতীয় নাগরিকও নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের এক সোহেল শিকদার। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের জহিরুল হক শিকদারের ছেলে। অন্যদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, বৃহস্পতিবার রাতে একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ওয়েলডিংয়ের কাজ করছিলেন তারা। হঠাৎ ফ্যাক্টরির বয়লার বিকট শব্দে বিস্ফোরণে পুরো ফ্যাক্টরিতে আগুন ধরে যায়। এ ঘটনায় সোহেলসহ চারজন নিহত হন।

নিহত বাংলাদেশিদের মৃত্যুর সংবাদে স্থানীয় প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

নিহত সোহেলের ভাই সবুজ শিকদার বলেন, সোহেলের স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে। তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box

আরও পড়ুন

স্বল্পআয়ের মানুষের জন্য পিকেএসএফের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন

South Asia’s Largest Discount Festival to Be Held in Dhaka This December

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

বিশ্ববাজারে চার মাসের সর্বনিম্নে জ্বালানি তেলের দাম

Charging Worries Fade as vivo Teases the Upcoming Y500

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

জুলাইয়ে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার

ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩