সাদুল্লাপুর উপজেলার মাদার কেয়ার প্রি-ক্যাডেট স্কুল সংলগ্ন সড়কে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় শেগো বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সিহাব মিয়া (১৩) ও শৌরভ মিয়া (১৫) আহত হয়েছেন।
দুর্ঘটনা মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের তরফ বাজিত এলাকায় ঘটে। নিহত শেগো বেগম জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের মৃত্যু দিলু মিয়ার স্ত্রী। আহত সিহাব মিয়া ও শৌরভ মিয়া একই ইউনিয়নের হামিন্দপুর গ্রামের রানা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সিহাব ও শৌরভ মোটরসাইকেলযোগে হামিন্দপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ রাস্তা পার হচ্ছিলেন শেগো বেগমের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা খায়। দুর্ঘটনায় সবাই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে শেগো বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিমের অফিসিয়াল মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি ধরেননি।


