ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শ্রীপুরে মহুয়া এক্সপ্রেসে যন্ত্রাংশ খুলে ট্রেন সময়সূচি বিঘ্নিত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জানুয়ারী ২০২৬, ৩:০৮ বিকাল

Link Copied!

গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহুয়া এক্সপ্রেস ট্রেনের চাকার সঙ্গে যুক্ত একটি স্প্রিং খুলে যাওয়ায় ট্রেনটি মাঝপথে থেমে গেছে। বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও একাধিক ট্রেনের সময়সূচিতে মারাত্মক বিঘ্ন ঘটে এবং যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে শ্রীপুর ও ইজ্জতপুর রেলস্টেশনের মধ্যবর্তী বিন্দুবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেসটির শ্রীপুর রেলস্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল সকাল ১০টা ১৭ মিনিট। স্টেশনে পৌঁছানোর প্রায় দুই কিলোমিটার আগেই ট্রেনটি হঠাৎ থেমে যায়। পরে রেলওয়ের কর্মীরা লাইন পাশে পড়ে থাকা ট্রেনের চাকার সঙ্গে যুক্ত খুলে যাওয়া স্প্রিংটি উদ্ধার করেন। স্প্রিংয়ের সঙ্গে থাকা আরেকটি যন্ত্রাংশ স্থানীয় হামিদ মিয়ার বাড়ি থেকে আনা জিআই তার দিয়ে সাময়িকভাবে বেঁধে রাখা হয়।

প্রায় সোয়া এক ঘণ্টা ঘটনাস্থলে আটকে থাকার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ট্রেনটি মন্থর গতিতে শ্রীপুর স্টেশনে পৌঁছানো হয়।

এই কারণে মহুয়া এক্সপ্রেস নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি। একই কারণে ঢাকাগামী ব্রক্ষপুত্র এক্সপ্রেসও প্রায় দেড় ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়। এতে অন্তত তিনটি ট্রেনের চলাচলসূচি বিঘ্নিত হয়।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শামীম উদ্দিন জানান, ঘটনার কারণে তিনটি ট্রেনের সময়সূচি ব্যাহত হয়েছে। তবে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান