ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ধলেশ্বরী ব্রিজে বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জানুয়ারী ২০২৬, ১:৩২ বিকাল

Link Copied!

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী ব্রিজের ঢালে (টোল প্লাজার কাছে) পিকআপের পেছনে দ্রুতগতির বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এবং হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি মুরগীবাহী পিকআপের পেছনে দ্রুতগতির অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে পিকআপটি উল্টে যায়। ঘটনাস্থলেই পিকআপ চালক মারা যান এবং অপর একজন আহত হন। আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঢাকামুখী দ্রুতগতির একটি বাস মুরগিবাহী পিকআপের পেছনে ধাক্কা দিলে পিকআপটি উল্টে যায়। এতে পিকআপ চালক মারা যান। বাসটি এখনও শনাক্ত করা যায়নি। নিহতের মরদেহ থানায় আছে এবং আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে।”

ওসি আরও জানান, নামপরিচয় শনাক্ত হলে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট