ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দ্রুতগামী ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো পথশিশুর

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৪ সকাল

Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ী থানার দনিয়া কলেজ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. জাহিদ (১১) নামের এক পথশিশু নিহত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাহিদকে হাসপাতালে নিয়ে তার বন্ধু পথশিশু মো. রাব্বি জানায়, যাত্রাবাড়ীর দয়া কলেজ এলাকার হাসপাতালের সামনে রাস্তা পারাপার সময় দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান