ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ দুইজন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জানুয়ারী ২০২৬, ৯:৫৩ সকাল

Link Copied!

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল পথচারীর ওপর উঠে গেলে মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— টাঙ্গাইল সদর উপজেলার গোসাইজোয়াইর এলাকার মিন্টু মিয়ার ছেলে মিলন (২৪) এবং বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার মৃত মোকসেদ খানের ছেলে আরফান খান (৭৫)। নিহত আরফান খান একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।

পুলিশ জানায়, সখীপুর উপজেলার ফাইলা পাগলার মেলা থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে বাসাইল কলেজের সামনে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি পথচারী আরফান খানের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী ও মোটরসাইকেল চালক মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী আহত হন।

আহত দুইজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসাইল থানার ওসি আলমগীর কবির জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট