ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুষ্টিয়ার মিরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জানুয়ারী ২০২৬, ১১:৪২ সকাল

Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের চাপায় আশিকুল ইসলাম (২০) নামের এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি সোমবার রাত ৮টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুরের ভাঙ্গাবটতলা এলাকায় ঘটেছে।

নিহত আশিকুল ইসলাম মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মহর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেল যোগে মিরপুর থেকে নিজ বাড়ি চৌধুরীপাড়ার দিকে যাচ্ছিল।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক আশিকের মোটরসাইকেলটিকে চাপা দেয়। দুর্ঘটনায় মোটরসাইকেল দুমড়ে মচড়ে যায় এবং আশিক ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আশিকের লাশ উদ্ধার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য থানা হেফাজতে নেয়। পুলিশ ঘাতক ট্রাকটির শনাক্তকরণ ও চালককে আটক করার চেষ্টা করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা