ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বোয়িং থেকে এয়ারক্রাফট কেনার প্রাথমিক সিদ্ধান্ত নিলো বিমান বাংলাদেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জানুয়ারী ২০২৬, ১১:২১ সকাল

Link Copied!

যুক্তরাষ্ট্র সরকারের বাণিজ্য শুল্ক কমানোর লক্ষ্যে দেওয়া প্রতিশ্রুতি আরও কার্যকরভাবে বাস্তবায়নের পথে এগোচ্ছে বাংলাদেশ। বিভিন্ন পণ্য আমদানির পাশাপাশি এবার মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে প্রাথমিকভাবে ১৪টি এয়ারক্রাফট কেনার প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বিষয়ে বোয়িংকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিমান পরিচালনা পর্ষদ।

গেল বছরের ৩০ ডিসেম্বর বিমানের পরিচালনা পর্ষদে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে ‘নীতিগত সিদ্ধান্ত’ নেওয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম।

বিমান সূত্রে জানা গেছে, অনুমোদিত ১৪টি উড়োজাহাজের মধ্যে রয়েছে- আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স। বর্তমানে বিমানের বহরে থাকা ১৯টি উড়োজাহাজের মধ্যে ১৪টিই বোয়িং নির্মিত।

নতুন এসব এয়ারক্রাফট কিনতে বিমানের সম্ভাব্য ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। পরিকল্পনা অনুযায়ী, উড়োজাহাজগুলো ২০৩১ সালের শেষ দিক থেকে ২০৩৫ সালের মধ্যে ধাপে ধাপে বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক পরিচালক নাফীজ ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘অর্ডার দেওয়া এয়ারক্রাফটগুলো সরবরাহ পেতে ২০৩৫ সাল পর্যন্ত সময় লাগতে পারে। তবে উড়োজাহাজের বয়স ১৫ বছর পার হলে রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় এবং জ্বালানি খরচও বাড়ে। তারপরও বোয়িং উড়োজাহাজ এয়ারবাসের তুলনায় তুলনামূলকভাবে সাশ্রয়ী।’

তিনি আরও বলেন, ‘কার্গো খাতে লাভের সুযোগ বেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পুরো কার্গো ব্যবস্থাপনাই করে। তাই ফ্লিট এক্সপেনশনের অংশ হিসেবে কার্গো এয়ারক্রাফট যুক্ত করা উচিত। যদি অন্য দেশগুলো বড় কার্গো এয়ারক্রাফট পরিচালনা করতে পারে, তাহলে আমরা পারবো না- এমন কোনো কারণ নেই।’

প্রসঙ্গত, গত প্রায় তিন বছর ধরে বাংলাদেশের সঙ্গে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে সক্রিয় ছিল। উড়োজাহাজ বিক্রির অংশ হিসেবে দুই দেশই চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে শুল্ক সুবিধার অংশ হিসেবে বোয়িংয়ের কাছ থেকে মোট ২৫টি উড়োজাহাজ কেনার কথা আগেই জানিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এবার ১৪টি উড়োজাহাজ কেনার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা