ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নড়িয়ায় ট্রাকের নিচে চাপা পড়ে ফল ব্যবসায়ী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জানুয়ারী ২০২৬, ২:৫৫ বিকাল

Link Copied!

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে এরশাদ খান (৩৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (২ জানুয়ারি) ভোর আনুমানিক সকাল ৭টার দিকে নড়িয়া–শরীয়তপুর সড়কের নড়িয়া প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এরশাদ খান নড়িয়া পৌরসভার দক্ষিণ নড়িয়া গ্রামের মেছের খার ছেলে। তিনি নড়িয়া বাজারের একজন পরিচিত ফল ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো সেদিনও ভোরে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বাজারের উদ্দেশে রওনা দেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, নড়িয়া প্রাণিসম্পদ অফিসের সামনে একটি সিমেন্টবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি গাড়ির সঙ্গে এরশাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান এবং সিমেন্টবোঝাই ট্রাকের নিচে চলে যান। মুহূর্তেই ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনায় জড়িত সিমেন্টবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি তদন্তাধীন।”

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা