
রাজশাহীতে ট্রাকচাপায় চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় কলাহাটে এই দুর্ঘটনা ঘটে।
পুঠিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে ঝলমলিয়া বাজার এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কলাহাটের ভেতরে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন। নিহতদের মরদেহ পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।