ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

খালেদা জিয়ার জানাজাকে ঘিরে কারওয়ান বাজারে যান চলাচল বন্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ ডিসেম্বর ২০২৫, ১:৪৮ বিকাল

Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা কারওয়ান বাজারে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বেরিকেট বসানো হয়েছে। তবে এসব বেরিকেটে বন্ধ রাখা হয়েছে শুধু যান চলাচল। মানুষের চলাচলে কোনো বাধা না থাকায় বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল থেমে থাকলেও থামেনি মানুষের স্রোত।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে দেখা গেছে, হাজারো মানুষ হেঁটে হেঁটে মানিক মিয়া এভিনিউয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। যানবাহন চলাচল বন্ধ থাকলেও নেত্রীকে শেষ বিদায় জানাতে মানুষের দৃঢ়তা ও আবেগে কোনো ভাটা নেই।

জানা গেছে, আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক।

সকাল থেকেই কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁও, বাংলামোটর ও আশপাশের এলাকায় মানুষের দীর্ঘ মিছিল দেখা গেছে। কেউ একা, কেউ দলবেঁধে, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে পায়ে হেঁটে জানাজাস্থলের দিকে যাচ্ছেন। কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে দলীয় পতাকা—অনেকের চোখে জল, মুখে শোকের ছাপ।

দীর্ঘ পথ হাঁটা কিংবা ক্লান্তি—কোনোটাই যেন মানুষের আবেগকে থামাতে পারেনি। অনেকেই বলছেন, পরিবহন বন্ধ থাকলেও প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে হেঁটে যেতে আপত্তি নেই।

জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা সকাল থেকেই ঢাকায় আসছেন। কেউ ট্রেনে, কেউ বাসে করে রাজধানীর কাছাকাছি এসে সেখান থেকে হেঁটে রওনা হয়েছেন। অনেকে রাতেই ঢাকায় পৌঁছেছেন, কেউ কেউ ভোর থেকেই রাস্তায় নেমেছেন।

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা ও মহানগর পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী জানাজায় অংশ নিচ্ছেন। শেষবারের মতো নেত্রীকে এক নজর দেখার আকাঙ্ক্ষায় মানিক মিয়া এভিনিউ এলাকায় জনসমাগম ক্রমেই বাড়ছে।

জনসমাগম ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারওয়ান বাজারসহ আশপাশের এলাকায় পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। ট্রাফিক পুলিশ জানিয়েছে, যানজট এড়াতে নির্দিষ্ট কিছু পয়েন্টে পরিবহন চলাচল বন্ধ রেখে ডাইভারশন দেওয়া হয়েছে। জানাজা শেষ না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে বলেও জানানো হয়েছে।

পরিবহন থেমে থাকলেও মানুষের আবেগ থেমে নেই। কারওয়ান বাজার থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত হেঁটে যাওয়া এই মানুষের ঢল যেন এক নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা ও ভালোবাসার নীরব সাক্ষ্য হয়ে থাকল।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান