ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফরিদপুরে ‌মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ বিকাল

Link Copied!

ফরিদপুর সদরে মোটরসাইকেলের ধাক্কায় মোছা. জয়গুন বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা-মাগুরা মহাসড়কের মল্লিকপুর ব্রিজ সংলগ্ন লিমন মল্লিকের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী।

মোছা. জয়গুন বেগম উপজেলার মল্লিকপুর গ্রামের জলিল শেখের স্ত্রী।

করিমপুর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় এক মোটরসাইকেল জয়গুনকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করা গেলেও চালক ‌পালিয়ে গেছেন।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে এক পথচারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জব্দ মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা