ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ইবনে সিনায় সাশ্রয়ী খরচে স্বাস্থ্যসেবা পাবেন সিএমজেএফ পরিবার

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ ডিসেম্বর ২০২৫, ৭:০৪ বিকাল

Link Copied!

ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্য ও তাদের পরিবার এখন থেকে দেশের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্টের সকল শাখা থেকে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা পাবেন। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলী চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানী ভূইয়া, সহ-সভপাতি বাবুল বর্মণ, অর্থ সম্পাদক মাহফুজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য জুনায়েদ শিশির, ইবনে সিনা মালিবাগ শাখার ম্যানেজার (অ্যাডমিন) অ্যান্ড ইনচার্জ কাজী মো. মহিউদ্দীন কাইয়্যুম, ট্রাস্টের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের করপোরেট রিজিওনাল ইনচার্জ মোহাম্মদ মাসুদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হাবিবুল্লাহ মারুফ, আবু আবদুল্লাহ রাসেল, করপোরেট অফিসার হাছনুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। বিশেষ করে অর্থনীতি নিয়ে যেসব সাংবাদিক কাজ করেন তাদের পেশাদারিত্বের ওপর দেশের বিনিয়োগ, অর্থনৈতিক স্থিতিশীলতা অনেকাংশে নির্ভর করে। এ সময় তিনি মানবতার সেবা করাই ইবনে সিনা ট্রাস্ট প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য উল্লেখ করে বলেন, গোটা দেশে ২৭টি শাখা নিয়ে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। আমাদের প্রাতিটি শাখায় অত্যাধুনিক মেশিনারিজ ব্যবহার করা হয়।

গণমাধ্যমকর্মীদের সাথে ভালো সম্পর্ক থাকলে ইবনে সিনার স্বাস্থ্যসেবা সম্পর্ক সাধারণ মানুষ সঠিক তথ্য পাবেন জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের দেখার দৃষ্টি ভিন্ন হয়ে থাকে। আপনারা আমাদের ভুলত্রুটি ধরিয়ে দিলে আমাদের সেবার মান আরও বাড়াতে পারব।

সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানী ভূইয়া বলেন, ইবনে সিনা স্বাস্থ্য খাতে বিভিন্নভাবে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছে। সিএমজেএফ এ রকম একটি প্রাতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করতে পেরে আনন্দিত। এ সময় তিনি ইবনে সিনার স্বাস্থ্যসেবাকে আরও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানের আহ্বান জানান।

সিএমজেএফ সাধারণ সম্পাদক আবু আলী বলেন, সিএমজেএফ তার সদস্যদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি তাদের সার্বিক কল্যাণে নানাভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছে। ইবনে সিনার সঙ্গে চুক্তির মধ্য দিয়ে এ সেবায় নতুন মাত্রা যুক্ত হলো।

তিনি আরও বলেন, দেশে স্বাস্থ্যসেবার অবস্থা বেহাল। সরকারি খাতের হাসপাতালগুলোতে চিকিৎসা পাওয়া খুবই দুরূহ। অন্যদিকে বেসরকারি খাতের হাসপাতালের ব্যয় বহন করা অনেকের জন্য বেশ কঠিন। অনেক হাসপাতালের চিকিৎসাসেবার মান নিয়েও প্রশ্ন রয়েছে। ইবনে সিনার হাসপাতালের সঙ্গে চুক্তির ফলে সিএমজেএফ সদস্যদের চিকিৎসাপ্রাপ্তি কিছুটা সহজ হবে বলে আমাদের আশা।

ইবনে সিনা হাসপাতালের চিকিৎসাসেবায় যে সুনাম রয়েছে, তা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা বজায় রাখার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট