ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ৫ লাখ ২৮ হাজার ছাড়াল

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ সকাল

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারীর সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ছাড়িয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সকাল ৯টা ৫০ মিনিট পর্যন্ত মোট ৫ লাখ ২৮ হাজার ভোটার অ্যাপে নিবন্ধন করেছেন। এই সংখ্যা প্রতি মুহূর্তে বাড়ছে।

ইসি সূত্র জানায়, গত ১৯ নভেম্বর থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। একই সময়সীমার মধ্যে ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিবন্ধন কার্যক্রমও চলবে। অন্যদিকে, আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে ২১ ডিসেম্বর এবং চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

বর্তমানে বাংলাদেশসহ দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, মরক্কো, ঘানা, নাইজেরিয়া, কেনিয়া, তানজানিয়া, লাইবেরিয়া, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, হংকং, তাইওয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।

নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট প্রদান করে নির্ধারিত ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত