ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ অক্টোবর ২০২৫, ২:৪০ বিকাল

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ায় আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শংকর কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, জেলা সিভিল সার্জন অফিসের এস.আই.এম.ও ডা. সুবল চন্দ্র সাহা ও হেলথ সুপারিন্টেন্ড মো. মনিরুল ইসলামসহ অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা।

টাইফয়েড টিকাদান কর্মসূচির প্রথম পর্যায়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৯ বছর থেকে ১৫ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। পরবর্তী পর্যায়ে বিভিন্ন টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা দেওয়া হবে অন্যান্য শিশু ও কিশোর-কিশোরীদের।

সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া বলেন, “দেশব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় আজ থেকে এই কার্যক্রম শুরু হলো। এ কর্মসূচির আওতায় জেলায় প্রায় ১২ লাখ শিশু, কিশোর ও কিশোরীকে টিকা দেওয়া হবে। কেউ যাতে বাদ না যায়, সেজন্য জন্মসনদ নেই এমন শিশুরাও টিকা পাবে।”

তিনি আরও জানান, টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা অত্যন্ত কার্যকর। তাই সকল অভিভাবককে তাদের সন্তানদের টিকা প্রদানে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ ও ইপিআই কর্মসূচির সহায়তায় সারাদেশে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলছে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট