ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ফেনীতে ৫ লক্ষাধিক শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ অক্টোবর ২০২৫, ৪:১৮ বিকাল

Link Copied!

‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে ফেনীতে সংবাদকর্মীদের টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে ফেনীর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এসময় অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক ফায়জুল হক।

ওরিয়েন্টেশনে জানানো হয়, ‘এক ডোজ টিসিডি টিকা দিন, আপনার সন্তানকে টাইফয়েড ঝুঁকি থেকে মুক্তি দিন’। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের নিচে ফেনীর ৫ লক্ষাধিক শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে।

ওরিয়েন্টেশনে টাইফয়েড টিকা বিষয়ক উপস্থাপনা, প্রশ্নোত্তর পর্ব ও মুক্ত আলোচনা, www.vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ভিডিও প্রদর্শন, টিকা সম্পর্কিত গুজব বিষয় আলোচনা ও উত্তরণের উপায় নিয়ে তুলে ধরেন আলোচকরা।

ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের সভাপতিত্বে ও জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিনের সঞ্চালনায় সভায় ফেনীতে কর্মরত গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে ফেনীতে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন কমিউনিটির ব্যক্তিদের সঙ্গে ক্যাম্পেইনে মিলিত হয় স্বাস্থ্য বিভাগ।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট