ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

১৩ লাখ শিক্ষার্থীকে টাইফয়েড টিকা দেবে ডিএনসিসি

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ অক্টোবর ২০২৫, ৪:১৩ বিকাল

Link Copied!

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার প্রায় ১৩ লাখ শিক্ষার্থীকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। বুধবার (৮ অক্টোবর) ডিএনসিসির নগর ভবনে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, মোট ১৮ কর্মদিবসে ২ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭ লাখ ৬০ হাজার ৭৯০ ছাত্র-ছাত্রী ও কমিউনিটির প্রায় ৫ লাখ ৩৩ হাজার ২৭৯ শিশুকে টিকা দেওয়া হবে। এর মধ্যে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত)। ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রগুলোতে মোট ১৮ দিন টিকা দেওয়া হবে।

জন্মনিবন্ধনহীন শিশুরা কীভাবে টিকা পাবে- এ বিষয়ে তিনি আরও জানান, অনলাইনে রেজিস্ট্রেশনের সময় জন্মনিবন্ধন নম্বর দিতে হয়। তবে জন্মনিবন্ধন না থাকা শিশুরা টিকাদান কেন্দ্র ও স্কুলে গিয়ে সংশ্লিষ্টদের সহায়তায় টিকা নিতে পারবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টাইফয়েড জ্বর প্রতিরোধে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী ডিএনসিসির ১০টি অঞ্চলে টিকা দেওয়া হবে। এছাড়া ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্যাটেলাইট বা আউটরিচ ইপিআই কেন্দ্রগুলোতেও টিকা দেওয়া হবে। প্রতিটি টিমে দুজন টিকাদান কর্মী ও তিনজন ভলান্টিয়ার কাজ করবেন। ক্যাম্পেইনের সেশন প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট