ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ইংলিশ মিডিয়াম স্কুল ও কওমি মাদ্রাসায় গবেষণার ফলাফল উপস্থাপন

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ অক্টোবর ২০২৫, ৩:৪৭ বিকাল

Link Copied!

টাইফয়েড জ্বর এখনো বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই রোগ প্রতিরোধে সরকার জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে ইংলিশ মিডিয়াম স্কুল ও কওমি মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যকে সামনে রেখে রাজধানীতে অনুষ্ঠিত এক সভায় উপস্থাপন করা হলো এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর পরিচালিত বিশেষ গবেষণার ফলাফল।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) কৌশলগত অংশীদারিত্বে “Strengthening TCV Campaign 2025” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। সভায় “Sharing of Situation Analysis Report on English Medium School & Qawmi Madrasa” শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ. টি. এম. সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য অনুবিভাগ), স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, ঢাকা। তিনি তার বক্তবে বলেন, এই গবেষণা বাংলাদেশে প্রথম এবং গবেষণায় প্রাপ্ত তথ্যসমূহ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফল করতে এবং আগামী দিনের জনস্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমে সহায়তা করবে। উক্ত অনুষ্ঠানে গবেষণার ফলাফল উপস্থাপন করেন গ্যাভী সিএসও’র চেয়ার এবং স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ নিজাম উদ্দীন আহম্মেদ এবং টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সম্পর্কে উপস্থাপন করেন, ডাঃ রাজিব সরকার, মেডিকেল অফিসার, ইপিআই অ্যান্ড সারভিলেন্স।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ শেখ ছাইদুল হক, অতিরিক্ত মহাপরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন, স্বাস্থ্য সেবা অধিদপ্তর। তিনি তার বক্তবে বলেন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর সফলতায় ইংলিশ মিডিয়াম স্কুল এবং কওমি মাদ্রাসাসহ সকল বেসরকারি প্রতিষ্ঠানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত টিকাদান টার্গেট অর্জন করতে সফল হবো। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ডাঃ আবু আহম্মদ আল মামুন, পরিচালক, এমআইএস, স্বাস্থ্য সেবা অধিদপ্তর; ডাঃ এস এম আবদুল্লাহ আল মুরাদ, প্রাক্তন লাইন ডিরেক্টর, ইপিআই; ডাঃ আবুল ফজল মোঃ সাহাবুদ্দিন খান, প্রাক্তন প্রোগ্রাম ম্যানেজার, ইপিআই; ডাঃ চিরঞ্জিত দাস, এনপিও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়াহিদা বানু, নির্বাহী পরিচালক অপরাজেয় বাংলা এবং ভাইস চেয়ার, বাংলাদেশ সিএসও কোয়ালিসন ফর হেল্‌থ অ্যান্ড ইমুনাইজেশন, ইংলিশ মিডিয়াম স্কুল, কওমি মাদ্রাসা এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।

বাংলাদেশ সরকারের ইপিইআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর ২০২৫ হতে টাইফয়েড জ্বর প্রতিরোধে মাসব্যাপী সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ শুরু হতে যাচ্ছে। উক্ত ক্যাম্পেইন এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক হতে ৯ম শ্রেণী/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ০৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিদ্যমান ইপিআই টিকাদান কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এই প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে, স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে, ইপিআই এর সহযোগিতায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সহায়তায় স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এ ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ইংরেজি মাধ্যম স্কুল এবং কওমী মাদ্রাসায় টিকাদান ক্যাম্পেইন জোরদারকরণের লক্ষ্যে তিন মাস ব্যাপী ০২ (দুই) টি সংক্ষিপ্ত গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে।

গবেষণাটিতে মিক্সড মেথড ব্যবহার করে তথ্য সংগ্রহ এবং প্রক্রিয়াজাত করা হয়েছে। এই সমীক্ষায় ইংলিশ মিডিয়াম স্কুল এবং কওমি মাদ্রাসা উভয় প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা হয়েছে। স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা কমিটির সাথে সম্মুখ সাক্ষাৎকার এবং Key Informant Interview (KII) তথ্য নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা কমিটির সঙ্গে Focus Group Discussion (FGD) এবং অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করে তথ্য সংগ্রহ এবং যাচাই বাছাই করা হয়েছে।

গবেষণায় সেকেন্ডারি উৎস হিসেবে স্কুল ও মাদ্রাসার নথি, জাতীয় EPI নির্দেশিকা, WHO/Gavi (2025) প্রতিবেদন, ব্রিটিশ কাউন্সিল ও কওমি বোর্ডের নথি, DGHS/BBS তথ্য এবং প্রতিষ্ঠানের রেকর্ড পর্যালোচনা করা হয়েছে। এতে প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো, ভর্তি, সামাজিক প্রতিবন্ধকতা (যেমন টিকা সম্পর্কিত অবস্থান), প্রশাসন, সংযুক্তি, সুবিধা ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়েছে। তথ্যের যথার্থতা ও নৈতিক মানদণ্ড নিশ্চিত করতে একাধিক উৎস থেকে যাচাই করা হয়েছে, অংশগ্রহণকারীদের সম্মতি নেয়া হয়েছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী তথ্য সংগ্রহ করা হয়েছে।

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর স্বাস্থ্য ও টিকাদান পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, অধিকাংশ স্কুলে ফার্স্ট এইড বক্স আছে এবং কিছু স্কুল নিকটস্থ হাসপাতালের সঙ্গে MOU রয়েছে। কিছু স্কুলে পূর্ণকালীন ডাক্তার ও শিশু মনোবিজ্ঞানী আছে এবং ডেন্টাল ও চোখের পরীক্ষা ক্যাম্পও আয়োজন করা হয়। অধিকাংশ ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ভ্যাকসিন গ্রহনের ক্ষেত্রে এক ধরণের হেজিটেনসি পরিলক্ষিত হয়। বিশেষ করে ভ্যাকসিনের নিরাপত্তা, মান ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করে এবং অনেকেই প্রাইভেট হাসপাতালে ভ্যাকসিন নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাছাড়া কোন কোন স্কুলে স্থান সংকুলান, অনুমোদনের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা, সচেতনতার অভাব এবং সীমিত প্রচারণার কারণে TCV ক্যাম্পেইনের দৃশ্যমানতা গবেষণার সময়ে কম পরিলক্ষিত হয়েছে। শিক্ষক ও স্কুল বাবস্থাপনা কমিটি TCV সম্পর্কিত প্রশিক্ষণ পাননি। অনুরূপ সরকারি বা NGO ভ্যাকসিনেটররা অনুমোদন ছাড়া স্কুলে প্রবেশ করতে পারে না যা টিকা প্রাপ্তির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। স্কুল বাবস্থাপনা কমিটি শিক্ষা, স্বাস্থ্য এবং শিক্ষার্থীর কল্যাণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে অভিভাবকদের অনমোদন ছাড়া টিকা গ্রহনের মত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না।

অধিকাংশ কওমি মাদ্রাসাগুলোতে স্বাস্থ্য ও টিকাদান কার্যক্রম খুবই সীমিত। শিক্ষার্থীদের শারিয়াহ অনুযায়ী শারীরিক পরিচ্ছন্নতা শিখানো হয়, কিন্তু ভ্যাকসিন সচেতনতা তুলনামুলকভাবে কম। ফার্স্ট এইড কিট অধিকাংশ মাদ্রাসায় নেই, এবং অসুস্থ হলে জরুরী প্রয়োজনে শিক্ষার্থীদের নিকটস্থ ফার্মেসি, ক্লিনিক বা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছু মাদ্রাসায় সাধারণ স্বাস্থ্যসেবা বিষয়ে কখনও কখনও ক্যাম্প পরিচালিত হয়, তবে টিকাদান ক্যাম্পেইনে (Covid-19, HPV ছাড়া) অভিজ্ঞতা খুবই কম। TCV (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) কার্যক্রম চালাতে কওমি মাদ্রাসা বাবস্থাপনা কমিটি ও শিক্ষকের অনুমোদন প্রয়োজন, তবে মাদ্রাসাগুলোতে টিকা বিষয়ে তথ্য ও প্রচারণার দৃশ্যমানতা খুবই কম। শিক্ষক ও বাবস্থাপনা কমিটি ভ্যাকসিনের মান, নিরাপত্তা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বিগ্ন। কখনও কখনও টিকা সম্পর্কে ষড়যন্ত্র তত্ত্বের উপস্থিতিও লক্ষ্য করা যায়। এছাড়া মাদ্রাসায় টিকাদানে অনলাইনে নিবন্ধনের সুযোগ খুবই সীমিত। ছেলে মাদ্রাসায় নারী ভ্যাকসিনেটর এবং মেয়ে মাদ্রাসায় পুরুষ ভ্যাকসিনেটর কাজ করার অনুমোদন নেই। ছোট মাদ্রাসায় টিকাদান কার্যক্রমের জন্য পর্যাপ্ত জায়গা ও সুবিধা কম, অনুমোদন নেওয়া দীর্ঘ প্রক্রিয়া, এবং সরকারের যথাযত কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ কম থাকায় টিকাদান কার্যক্রম পরিচালনার অন্যতম চ্যালেঞ্জ। এছাড়া মাদ্রাসা নিজস্ব বাবস্থাপনায় পরিচালিত হয় এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ তুলনামুলকভাবে সীমিত এবং নিয়মিত অভিভাবক সভা হয় না সেটিও টিকাদান কার্যক্রম পরিচালনার থেকে একটি ইউনিক সিচুয়েশন।

TCV কার্যক্রম ২০২৫ সঠিকভাবে সম্পন্ন করার জন্য ইংলিশ মিডিয়াম স্কুল ও কওমি মাদ্রাসার বাবস্থাপনা কমিটি ও অভিভাবকদের অনুমোদন জরুরি। সরকার থেকে অফিসিয়াল চিঠি দিয়ে TCV কার্যক্রমের তারিখ ও সময় জানানো এবং DGHS/EPI থেকে ফোকাল পারসন নিয়োগ করে নিয়মিত যোগাযোগ রক্ষা করা প্রয়োজন। শিক্ষক, অভিভাবক ও বাবস্থাপনা কমিটির সদস্যদের জন্য ওরিয়েন্টেশন সেশন আয়োজন করে ভ্যাকসিন সুবিধা, নিরাপত্তা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। ভ্যাকসিনেশন স্কুল/মাদ্রাসার ক্লাস চলার সময়ে বা শিক্ষার্থীদের সুবিধামতো সময়ে আয়োজন করতে হবে, অনুপস্থিতদের জন্য বিকল্প EPI সেন্টার ব্যবহার করা যেতে পারে। বড় প্রতিষ্ঠানগুলোর জন্য ধাপে ধাপে সেশন, মোবাইল ইউনিট এবং ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিকটবর্তী বড় স্কুলের সঙ্গে সমন্বয় করা যেতে পারে। টিকাদানের ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্বেগ চিহ্নিত করে সে অনুযায়ী বাবস্থা গ্রহন করা এবং যদি কোন গুজব দেখা দেয় সে ক্ষেত্রে তা দূরীকরণে বাবস্থা গ্রহন করতে হবে। টিকাদান কার্যক্রমের রেকর্ড ও কভারেজ ডিজিটাল এবং যাদের জন্ম নিবন্ধন নেই তাদের ক্ষেত্রে কাগজে সংরক্ষণ করতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য প্রদান করেন, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন পরিচালিত উক্ত গবেষণা প্রকল্পের পলিসি অ্যাডভাইজার অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট