ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

মুন্সীগঞ্জে নির্মিত হবে দেশের প্রথম ভ্যাকসিন ও এন্টিভেনম প্ল্যান্ট

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ অগাস্ট ২০২৫, ১০:৩০ সকাল

Link Copied!

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ কোম্পানি এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিসিক কেমিকেল শিল্প পার্কে ফার্মাসিউটিক্যালস এবং দেশের প্রথম ভ্যাকসিন ও এন্টিভেনম প্রকল্প বাস্তবায়ন করবে।

শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং জমি রেজিস্ট্রেশন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইডিসিএলের গোপালগঞ্জ প্লান্টের ভ্যাকসিন ইউনিট এবং মানিকগঞ্জ প্ল্যান্ট এখানে স্থানান্তর করা হবে। এজন্য ৪০ একর জমি সংস্থান করা হয়েছে।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা চট্টগ্রামে প্রক্রিয়াধীন এন্টি ভেনম প্ল্যান্টও এখানে স্থানান্তরের নির্দেশ দেন। তিনি বলেন, এটি সামগ্রিকভাবে লাভজনক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামাদ মৃধা এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট