ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ঢাকায় প্রথমবারের মতো চীনা-বাংলাদেশ স্বাস্থ্য প্রদর্শনী

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ অগাস্ট ২০২৫, ১০:২১ সকাল

Link Copied!

চীনের নামকরা হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও চিকিৎসাসেবা সম্পর্কে জানার সুযোগ করে দিতে শুক্রবার (৮ আগস্ট) শুরু হচ্ছে ‘নি হাও! চায়না-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী’। রাজধানীর বনানীর হোটেল সারিনায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে চীনের ১২টির বেশি স্বনামধন্য হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতের প্রতিনিধিরা অংশ নেবেন।

বুধবার (৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে এই তথ্য জানানো হয়।

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশের প্রধান নির্বাহী মারুফ মোল্লা বলেন, “এই আয়োজন শুধু একটি প্রদর্শনী নয়, এটি বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যসেবা বিনিময়ের এক নতুন অধ্যায়।”

তিনি আরও জানান, প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা— চীনা চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন, অন-সাইট ও অনলাইন বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারবেন, সরাসরি চীনা হাসপাতাল থেকে চিকিৎসার আমন্ত্রণপত্র পাবেন, অন-স্পট ভিসা সহায়তা ও প্রসেসিং সুবিধা পাবেন

কারা থাকবেন প্রদর্শনীতে:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম

চীনের বাংলাদেশস্থ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. সায়েদুর রহমান

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. মুনিরুল ইসলাম

চীনের হাসপাতাল ও চিকিৎসা যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর ৩৫ সদস্যের প্রতিনিধি দল

এই আয়োজনের মাধ্যমে স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নত চিকিৎসা সেবার সুযোগ উন্মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট