ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বিএমইউতে ৫০০ রোগীকে আড়াই কোটি টাকার আর্থিক সহায়তা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুলাই ২০২৫, ২:০৫ বিকাল

Link Copied!

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সমাজসেবা বিভাগের উদ্যোগে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫০০ রোগীকে মোট আড়াই কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি রোগীকে ৫০ হাজার টাকা করে এই সহায়তা দেওয়া হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) বিএমইউর সমাজসেবা অফিসের উদ্যোগে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। তিনি প্রাথমিকভাবে ১০০ জন রোগীর মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। বিএমইউ প্রশাসন জানিয়েছে, পরবর্তীতে আরও ৪০০ রোগীকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন, উপপরিচালক (হাসপাতাল) ডা. মো. আবু নাসের, সমাজসেবা অফিসার সামিয়া ইসমত সোহেলী এবং সমাজসেবা অফিসার রুমানা ইয়াসমিন প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট