ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদানে উৎসাহিত করতে সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ জুন ২০২৫, ২:৩৭ বিকাল

Link Copied!

‘এক্সপেন্ডিং প্রটেকশন এগেইনস্ট চাইল্ডহুড ইনফেকশাস ডিজিজেস থ্রু ভ্যাকসিনেশন’ শীর্ষক একটি আন্তর্জাতিক বক্তাকে নিয়ে সম্মেলন ২০ জুন (শুক্রবার) রাতে দ্য পেনিনসুলা চট্টগ্রামের ডালিয়া হলরুমে অনুষ্ঠিত হয়।

শিশুদের সংক্রামক রোগ থেকে রক্ষা করতে সময়মতো টিকাদানের গুরুত্ব তুলে ধরতে দেশের স্বনামধন্য শিশু রোগ বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

সাইনোভিয়া ফার্মাসিউটিক্যালস পিএলসি’র আয়োজিত এই অনুষ্ঠানে টিকাদান নিয়ে আলোচনা করেন দেশের শীর্ষ শিশু বিশেষজ্ঞরা। তারা জানান, বিশ্বব্যাপী স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, আর এই প্রেক্ষাপটে শিশুদের রোগ প্রতিরোধে কার্যকর ও সময়োপযোগী টিকাদান অত্যন্ত জরুরি।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. আনা লিসা টি. ওং-লিম, যিনি ফিলিপাইনের ইউনিভার্সিটি অফ দ্য ফিলিপিন্স ম্যানিলা ফিলিপাইন জেনারেল হাসপাতালের শিশু সংক্রামক ও ট্রপিকাল ডিজিজ বিভাগের প্রধান। তিনি তার গবেষণাভিত্তিক অভিজ্ঞতা তুলে ধরে বলেন, শিশুদের মারাত্মক রোগ থেকে বাঁচাতে টিকাদান কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে।

প্যানেল আলোচনায় অংশ নেন দেশের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ড. সৈয়দ মেসবাহুল হক, প্রফেসর ড. ওয়াজির আহমেদ, প্রফেসর ড. বদরুল আলম, প্রফেসর ড. প্রণব কান্তি মল্লিক এবং প্রফেসর ড. চিরঞ্জিব বড়ুয়া। তারা শিশুদের নিউমোনিয়া, মেনিনজাইটিস, টাইফয়েড, হেপাটাইটিস-এ এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জার মতো রোগ প্রতিরোধে টিকাদানের ভূমিকা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেই সঙ্গে বাংলাদেশের শিশু স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য বেশ কিছু কার্যকর উদ্যোগের পরামর্শ দেন।

আলোচনায় উঠে আসে ছয়টি গুরুত্বপূর্ণ শিশু টিকা—Hexaxim, Tetraxim (বুস্টার), Menactra (মেনিনজাইটিস), Typhim VI (টাইফয়েড), Avaxim (হেপাটাইটিস A) এবং Vaxigrip Tetra (ইনফ্লুয়েঞ্জা)—যেগুলো বিশ্বখ্যাত ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান Sanofi Pasteur কর্তৃক তৈরি।

বিশেষজ্ঞরা জানান, যদিও সরকারের ইপিআই (Expanded Programme on Immunization) এর আওতায় কিছু টিকা দেওয়া হয়, তবুও অনেক বুস্টার ডোজ ও উন্নত টিকা শুধুমাত্র বেসরকারিভাবে পাওয়া যায়। এই গ্যাপ পূরণ করা এখন সময়ের দাবি।

সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৮০ জনের বেশি শিশুরোগ বিশেষজ্ঞ। তারা শিশুদের সংক্রামক রোগ এবং নতুন টিকা নিয়ে সমসাময়িক জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছেন।

অনুষ্ঠানে সাইনোভিয়া ফার্মা পিএলসি’র পক্ষ থেকে লাকি সিনহা, সহকারী মহাব্যবস্থাপক – ভ্যাকসিন ও অনকোলজি, সকল শিশুরোগ বিশেষজ্ঞ, মূল বক্তা ও বিশেষ আলোচক ও অংশগ্রহকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজনে যে মূল্যবান অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় হয়েছে, তা বাংলাদেশে শিশু টিকাদানের পরিসর বাড়াতে এবং প্রতিরোধযোগ্য রোগ থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যৎ কার্যক্রমে অনুপ্রেরণা জোগাবে।

তিনি আরও জানান, সাইনোভিয়া ফার্মা পিএলসি বাংলাদেশের শিশুরোগ বিশেষজ্ঞদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে দেশব্যাপী শিশু টিকাদান কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

এই সম্মেলনের সফল আয়োজন দেশের শিশুরোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট