ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

যশোরে করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে আরও এক রোগীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ জুন ২০২৫, ১০:৪৪ সকাল

Link Copied!

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ইউসুফ (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. রবিউল ইসলাম তুহিন।

নিহত ইউসুফ যশোরের মনিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

কিডনি জটিলতা নিয়ে ভর্তি, পরে করোনা শনাক্ত
হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউসুফ কিডনির সমস্যার কারণে গত ১৩ জুন মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। পরদিনই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। একপর্যায়ে তার অক্সিজেন লেভেল কমে যেতে থাকলে চিকিৎসকরা করোনা পরীক্ষার জন্য পরামর্শ দেন।

এরপর ১৮ জুন শহরের ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে নমুনা দিয়ে পরীক্ষার পর রাতেই রিপোর্টে তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। তবে চিকিৎসকরা করোনা চিকিৎসা শুরুর আগেই ইউসুফ ১৯ জুন ভোররাতে মারা যান।

আইসিইউতে দ্বিতীয় মৃত্যু
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসেন শাফায়েত জানান, “আইসিইউ’র দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আমাদের ফোনে ইউসুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।” এ নিয়ে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে করোনা আক্রান্ত হয়ে মোট দুইজনের মৃত্যু হলো।

এই ঘটনাটি আবারও প্রমাণ করছে, উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও যথাযথ চিকিৎসা শুরু করা কতটা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষত কোমর্বিডিটিযুক্ত রোগীদের ক্ষেত্রে এখন থেকেই সতর্কতা অবলম্বন করা জরুরি।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট