ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সুপার স্পেশালাইজড হাসপাতালে লিভারের বিভিন্ন রোগের চিকিৎসা শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ এপ্রিল ২০২৫, ১১:৫৪ সকাল

Link Copied!

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে লিভারের বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু হয়েছে। এখন থেকে রোগীরা আউটডোরের পাশাপাশি এই হাসপাতালে ভর্তি থেকে ইনডোর সেবাও নিতে পারবেন। এ ছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটি ও অন্যান্য সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে এই হাসপাতালে।

বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, লিভারের রোগীদের জন্য প্রতি সপ্তাহে সোম ও বুধবার বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা সেবা চালু রয়েছে। এর মধ্যে রয়েছে এন্ডোস্কপি, এন্ডোস্কোপিক ভ্যারিসিয়াল লিগেশন (ইভিএল), শর্ট ক্লোনোস্কপি, ফুল ক্লোনোস্কপি, গ্লু ইনজেকশন, এন্ডোস্কপিক পলিপেক্টমি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি (এফএনএসি) ফর্ম লিভার স্পেস অকুপাইং লিজন (এসওএল), লিভার এবসেস, পেয়ার থেরাপি, এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলানজিওপ্যানক্রিয়াটোগ্রাফি (ইআরসিপি) স্টেন্ট রিমুভাল, ইআরসিপি স্টেন্টিং, ক্লোনোস্কপি পলিপেক্টমি এবং ডিউডেনস্কোপি ইত্যাদি।

হাসপাতালের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়েটিক ডিজিজ, হেপাটোলজি অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, কার্ডিওভাসকুলার অ্যান্ড স্ট্রোক সেন্টার, মাদার অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার সেন্টার, কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি সেন্টার এবং অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সেন্টার রয়েছে। এসব সেন্টারে রোগীদের হার্ট, কিডনি, লিভার (হেপাটোলজি), নিউরোসহ বেশকিছু রোগের বিশেষায়িত চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল থেকে জানানো হয়, এই হাসপাতালের আউটডোর ও ইনডোরে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন। সার্জারির জন্য ইনডোর সেবা, অর্থাৎ রোগী ভর্তি করা হচ্ছে। এখানে পিত্তথলির পাথর অপারেশন থেকে শুরু করে সব ধরনের প্যানক্রিয়েটিক সার্জারি করা হয়। এর মধ্যে রয়েছে ল্যাপারোস্কপিক সার্জারি, হুয়িপলস প্রসিডিউর ইত্যাদি।

এ ছাড়া হেপাটোবিলিয়ারি সার্জারি ও লিভার ট্রান্সপ্ল্যান্ট ও লিভার বিভাগ থেকে সফলভাবে লিভার ট্রান্সপ্ল্যান্ট চালু করার জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে।

হাসপাতালের হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়েটিক ডিজিজ, হেপাটোলজি অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের বহির্বিভাগ চিকিৎসাসেবার মধ্যে রয়েছে লিভার (হেপাটোলজি), অফথালমোলজি, সার্জিক্যাল অনকোলজি, গ্যাস্ট্রোএন্ট্রারোলজি, কলোরেক্টাল সার্জারি, হেপাটোবিলিয়ারি সার্জারি অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট এবং প্লাস্টিক সার্জারি, এন্ডোক্রাইন সার্জারিসহ জেনারেল সার্জারি। এর মধ্যে লিভার (হেপাটোলজি) রোগে আক্রান্ত রোগীরা বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারছেন।

সার্জিক্যাল অনকোলজি, অফথালমোলজি, গ্যাস্ট্রোএন্ট্রারোলজি, লিভার ট্রান্সপ্ল্যান্ট, কলোরেক্টাল সার্জারি, প্লাস্টিক সার্জারি, এন্ডোক্রাইন সার্জারিসহ জেনারেল সার্জারির রোগীরা সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং সরকারি ছুটি দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই দুই শিফটে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা