ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস স্মরণে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের পুষ্পার্ঘ অর্পণ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩০ বিকাল

Link Copied!

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর ৯১তম আত্মাহুতি দিবস স্মরণে গতকাল ২৪ আগস্ট ২০২৩ সকাল ৯টায় ইডেন কলেজ প্রাঙ্গণে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুখশানা আফরোজ আশা, ঢাকা নগর কমিটির দপ্তর সম্পাদক লাবনী আক্তার, অর্থ সম্পাদক সেলিনা হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক খাদিজা রহমানসহ নেতৃবৃন্দ।

বীরকন্যা প্রীতিলতা ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের ধলঘাটে জন্মগ্রহণ করেন। চট্টগ্রামের ড. খাস্তগীর স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে ঢাকার ইডেন কলেজে আই. এ ভর্তি হন। এখানে তিনি বিপ্লবী নারী সংগঠন দীপালি সংঘের সাথে যুক্ত হন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভাইদের পাশাপাশি বোনেরাও অংশগ্রহণ করতে পারে এই মন্ত্রে নারীদের উদ্বুদ্ধ করে তোলেন। বেথুন কলেজ থেকে পড়া শেষ করে একদিকে চট্টগ্রামের অপর্ণাচরণ হাই স্কুলে প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন অন্যদিকে মাষ্টারদা সূর্যসেন এর অধীনে ব্রিটিশবিরোধী আন্দোলনে সরাসরি যোগদান করেন। ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর রাতে মাত্র ৭ জন সঙ্গী নিয়ে পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করার দায়িত্ব পালন করেন তিনি। ব্রিটিশেরা যেখানে সাইনবোর্ডে লিখে দিয়েছিল ‘কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ’। সফল আক্রমণ শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। জীবিত ধরা না পড়ার পূর্ব পরিকল্পনায় অবিচল থেকে তিনি পটাশিয়াম সায়ানাইড পান করে আত্মাহুতি দেন।

ব্রিটিশ সা¤্রাজ্যের সূর্য অস্তমিত করা ও স্বাধীনতা সংগ্রামে পুরুষের পাশে নারীরাও লড়াই করতে পারেন-এ চেতনা জাগাবার জন্যে মাস্টারদা বেছে নিয়েছিলেন প্রীতিলতাকে। প্রীতিলতাও গ্রহণ করেছিলেন জীবন দিয়ে জীবন জাগাবার মন্ত্র। মাত্র একুশ বছরের সংক্ষিপ্ত জীবনে জাগিয়ে তুলেছিলেন ভারতবাসীকে, নারীদের সম্পর্কে সমাজের সংস্কারে করেছিলেন প্রচন্ড আঘাত। ইতিহাসের সংগ্রামী চেতনা, অতীতের বড় চরিত্র বর্তমান সংগ্রামে পথনির্দেশ করে। প্রীতিলতাসহ অগ্নিযুগের অগ্নি সন্তানেরা নতুন প্রজন্মকে সংগ্রামী মানুষ হতে শেখায়, অন্যায় মুখ বুজে সহ্য করা নয়, অন্যায়কে রুখে দিতে শেখায়।

আজ থেকে ৯১ বছর আগে প্রীতিলতা যে স্বাধীনতা, শোষণমুক্তি ও সা¤্রাজ্যবাদী শৃংখল মুক্তির জন্য নির্ভিক চিত্তে জীবন দিয়েছিলেন, বাংলাদেশে স্বাধীনতার ৫২ বছর পরও মানুষ পুঁজিবাদী-সা¤্রাজ্যবাদী শোষণ লুন্ঠনের যাতাকলে পিষ্ট হচ্ছে, দেশের সকল প্রতিষ্ঠান দুর্নীতি-দখলদারিত্ব-দলীয়করণে নিমজ্জিত, নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যা বেড়েই চলেছে, মানুষের জীবনের নিরাপত্তা নেই, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোয়া, শিক্ষা-চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমসিম খাচ্ছেন অভিভাবকরা, বেকার সমস্যা ভয়াবহ রূপ নিয়েছে। এমন দেশ পাওয়ার জন্য কি প্রীতিলতা আত্মাহুতি দিয়েছিলেন? এখনকার তরুণ প্রজন্মের দায়িত্ব হল একে পাল্টানোর জন্য লড়াই করা।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা