ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বরিশালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ এপ্রিল ২০২৫, ১১:৩৮ সকাল

Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর প্রথম বরিশালের দুইজন মারা গেছেন। মৃতদের দু’জনই নারী। শনিবার (১২ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল।

মৃতরা হলেন, বরগুনার বাসিন্দা কামরুন নাহার (৪০) ও গীতা রানি (৩৫)। মৃতদের মধ্যে একজন শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ও আরেকজন বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নয় জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্ত হয়েছে ৪৬৪ জন। আক্রান্তদের মধ্যে ৪১৮ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। মোট মারা গেছে ২ জন। বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৪ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, এ বিভাগে ২০২১ সালে প্রথম ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ওই সময় আক্রান্ত ব্যক্তিদের বরিশালের বাইরে ভ্রমণের ইতিহাস ছিল। কিন্তু দুই বছর ধরে আক্রান্তদের প্রায় শতভাগ স্থানীয়ভাবে আক্রান্ত হচ্ছে। এখন ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা গোটা বরিশাল বিভাগেই ছড়িয়ে পড়েছে। এ কারণে আক্রান্তের হারও বাড়ছে। আক্রান্তদের মধ্যে বেশির ভাগই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বলে জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা