ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

চিকিৎসকের ভুলে পঙ্গু রোগীর সংবাদ সম্মেলন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ মার্চ ২০২৫, ৪:১৯ বিকাল

Link Copied!

জয়পুরহাটে অর্থোপেডিক চিকিৎসক ডা. আতাউল হকের ভুল চিকিৎসায় পঙ্গুত্ব বরণ করা ভুক্তভোগী এক রোগী সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী রোগী জয়পুরহাট সদর উপজেলার দোগাছি বোর্ডঘর গ্রামের আবু বক্করের ছেলে আবু হায়াত।

আবু হায়াত অভিযোগে জানান, দুর্ঘটনায় তার ডান পায়ের হাড় ভেঙে গেলে তিনি ডাক্তার আতাউল হকের শরণাপন্ন হন। গত ২০২৩ সালের ২০ নভেম্বর নগদ দেড় লাখ টাকা নিয়ে জয়পুরহাট শহরের একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসা প্রদান করেন। সেই থেকে তিনি ডাক্তার আতাউল হকের পরামর্শ মতো চিকিৎসা গ্রহণ করতে থাকেন।

আবু হায়াত আরও জানান, এরই এক পর্যায়ে আমার ক্ষতস্থানে পচন ধরে হাড় পর্যন্ত ঘা হয়। এরপর ডাক্তার আতাউল হক নিয়মিত চিকিৎসা দিলেও অবস্থার অবনতি ঘটতে থাকে। অবস্থা বেগতিক দেখে ওই চিকিৎসক আমাকে ঢাকায় চিকিৎসা নিতে বলেন। এরই মধ্যে আমার খরচ হয় আরও প্রায় দুই লাখ টাকা। এই চিকিৎসা নিতে গিয়ে আমার সহায় সম্পত্তি বিক্রি করতে হয়। এখন আমি নিঃস্ব সহায় সম্বলহীন। এরপরও আমি পঙ্গুত্ব বরণ করতে চলেছি। আমি ক্ষতিপূরণসহ ডাক্তার আতাউল হকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এসময় অন্যান্যের মধ্যে আবু হায়াতের স্ত্রী মুক্তি বেগম, প্রতিবেশী রোম্মান হোসেন, আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা