ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ফিলিপিন্সে ঘূর্ণিঝড় ‘ট্রামি’র তাণ্ডবে ১৪ জনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ অক্টোবর ২০২৪, ১০:৪২ সকাল

Link Copied!

গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ‘ট্রামি’র তাণ্ডবে ফিলিপিন্সে অন্তত ১৪ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া, ঘূর্ণিঝড়টি দেশের পূর্ব উপকূলের কাছাকাছি এগিয়ে আসায় কয়েক হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। বুধবার (২৩ অক্টোবর) স্থানীয় কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

এতে বলা হয়, ‘ট্রামি’র চিহ্ণিত বিপজ্জনক এলাকায় আটকেপড়া বাসিন্দাদের উদ্ধারের জন্য তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারীরা। এছাড়া, মুষলধারে বৃষ্টির ফলে রাস্তাগুলো যেন নদীতে পরিণত হয়েছে। আর পুরো গ্রাম তলিয়ে গেছে পানির নিচে।

পুলিশ প্রধান এরুইন রেবেলন বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ঘূর্ণিঝড় ‘ট্রামি’র তাণ্ডবে বিকল অঞ্চলের নাগা শহরে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। তবে, বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা অফিস বিকল অঞ্চলের অন্যান্য স্থানে আরও দুজনের মৃত্যুর খবর জানিয়েছে। এদের মধ্যে মাসবাতে প্রদেশের পালানাসে গাছের ডাল পড়ে ২২ বছর বয়সি একজনের মৃত্যু হয়েছে। আর কাতান্ডুয়ানেস প্রদেশের বাগামোনোক এলাকায় ৭১ বছর বয়সি এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া, আরও পাঁচ জেলে নিখোঁজের খবর পাওয়া গেছে।

পুলিশ জানায়, উত্তর ফিলিপিন্সে অন্তত ৩২ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেলে পালিয়েছে। ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির প্রধান দ্বীপ লুজোনের কাছাকাছি চলে এসেছে।

আঞ্চলিক পুলিশের মুখপাত্র লুইসা কালুবাকিব বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তারা পুলিশের উদ্ধারকারী দল পাঠিয়েছেন। কিন্তু দলটি কিছু এলাকায় প্রবেশ করতে হিমশিম খাচ্ছে; কারণ বন্যার পানি বেশি ছিল এবং স্রোত খুবই শক্তিশালী ছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

এতে বলা হয়, ‘ট্রামি’র চিহ্ণিত বিপজ্জনক এলাকায় আটকেপড়া বাসিন্দাদের উদ্ধারের জন্য তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারীরা। এছাড়া, মুষলধারে বৃষ্টির ফলে রাস্তাগুলো যেন নদীতে পরিণত হয়েছে। আর পুরো গ্রাম তলিয়ে গেছে পানির নিচে।

পুলিশ প্রধান এরুইন রেবেলন বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ঘূর্ণিঝড় ‘ট্রামি’র তাণ্ডবে বিকল অঞ্চলের নাগা শহরে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। তবে, বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা অফিস বিকল অঞ্চলের অন্যান্য স্থানে আরও দুজনের মৃত্যুর খবর জানিয়েছে। এদের মধ্যে মাসবাতে প্রদেশের পালানাসে গাছের ডাল পড়ে ২২ বছর বয়সি একজনের মৃত্যু হয়েছে। আর কাতান্ডুয়ানেস প্রদেশের বাগামোনোক এলাকায় ৭১ বছর বয়সি এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া, আরও পাঁচ জেলে নিখোঁজের খবর পাওয়া গেছে।

পুলিশ জানায়, উত্তর ফিলিপিন্সে অন্তত ৩২ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেলে পালিয়েছে। ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির প্রধান দ্বীপ লুজোনের কাছাকাছি চলে এসেছে।

আঞ্চলিক পুলিশের মুখপাত্র লুইসা কালুবাকিব বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তারা পুলিশের উদ্ধারকারী দল পাঠিয়েছেন। কিন্তু দলটি কিছু এলাকায় প্রবেশ করতে হিমশিম খাচ্ছে; কারণ বন্যার পানি বেশি ছিল এবং স্রোত খুবই শক্তিশালী ছিল।

Facebook Comments Box

আরও পড়ুন

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা