ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ অক্টোবর ২০২৪, ২:৪৯ বিকাল

Link Copied!

জয়পুরহাটে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ইউসুফ মন্ডল নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ অক্টোবর) বিকালে জয়পুরহাট পৌর শহরের গুলশান মোড়ের অদূরে শিল্পকলা একাডেমী সংলগ্ন হাতিল বুলুপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ মন্ডল (১৯) পৌর শহরের স্টেডিয়াম সড়ক সংলগ্ন তাজুর মোড় এলাকার ইলেকট্রিক মিস্ত্রি রানা মন্ডলের ছেলে এবং স্থানীয় মঙ্গলবাড়ী এমএম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মাথায় হেলমেট না থাকায় চালক ইউসুফ মন্ডল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জয়পুরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আশঙ্কাজনক অবস্থায় অ্যাম্বুলেন্স করে বগুড়া নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?

পৃথিবী যত উষ্ণ হচ্ছে, ততই বাড়ছে ভয়ংকর বজ্রঝড়ের আশঙ্কা