ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
২ অক্টোবর ২০২৪, ১:১০ বিকাল

Link Copied!

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় নায়াগ্রা টেক্সটাইল লিমিটেড নামক একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। বুধবার (২ অক্টোবর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে সেনাবাহিনীর সহায়তায় ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, গত আগস্ট মাসের বেতন ১২ সেপ্টেম্বর পরিশোধ করার কথা থাকলেও দফায় দফায় তারিখ নির্ধারণ করে যাচ্ছে কারখানা কর্তৃপক্ষ। এদিকে গত ১৭ দিন যাবত কারখানার উৎপাদন কাজ বন্ধ থাকায় শ্রমিকরা কারখানায় এসেও আবার ফিরে যাচ্ছেন। মঙ্গলবার সকালে কারখানার ভেতরে দিনব্যাপী বকেয়া বেতনের দাবিতে অবস্থান নেয় শ্রমিকরা। এসময় কারখানা কর্তৃপক্ষের সারা না পেয়ে বুধবার সকালে সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

গত কয়েকদিন ধরেই গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিলেও গত দুইদিন ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকরা অবরোধ করে আন্দোলন করছে। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনী এসে শ্রমিকদের সঙ্গে কথা বললে অবরোধ প্রত্যাহার করেন তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?

পৃথিবী যত উষ্ণ হচ্ছে, ততই বাড়ছে ভয়ংকর বজ্রঝড়ের আশঙ্কা