ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফরিদপুর থেকে সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
২ অক্টোবর ২০২৪, ১১:৩০ সকাল

Link Copied!

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় থ্রি হুইলার ও বাস শ্রমিকদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনায় ফরিদপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা। গত সোমবার (৩০ সেপ্টেম্বর) মহাসড়কে অবৈধভাবে থ্রি হুইলার চলাচল ও যাত্রী তোলা নিয়ে নগরকান্দায় মিনিবাসের চালকদের সঙ্গে থ্রি হুইলারের শ্রমিকদের কথা কাটাকাটি হয়। পরে সেটি উভয়পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলা ঘটনা ঘটলে বাস শ্রমিকরা ফরিদপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ করে বাস চলাচল বন্ধ রাখে। রাতে উভয় পক্ষের মধ্যে কোনো ধরনের সমঝোতা না হওয়ায় মঙ্গলবার (১ অক্টোবর) সকাল থেকেও অভ্যন্তরীণ কোনো রুটেই বাস চলাচল করেনি। এদিন দুপুর থেকে মুন্সিবাজার এলাকায় মহেন্দ্র শ্রমিকরা সড়ক অবরোধ করলে ফরিদপুর থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (২ অক্টোবর)-ও আন্তঃজেলা সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

ফরিদপুর থেকে গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, শরীয়তপুর, মাগুরা, কুষ্টিয়া, রাজবাড়ীসহ বিভিন্ন আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ থাকায় ওই পথে চলাচলকারী যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

জানা গেছে, গত সোমবার দুপুরে যাত্রী তোলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে ফরিদপুরের তালমার মোড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালক নাজমুলকে (২৫) মারপিট করে বাস শ্রমিকরা। আহত নাজমুল নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় মহেন্দ্র শ্রমিকদের হামলায় তালমার মোড় এলাকায় তিনটি বাসের কাচ ভাঙচুর ও বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে অভিযোগ করেন জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী।

পরে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় বাস শ্রমিকরা অতর্কিতভাবে হামলা চালালে ফরিদপুর জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মো. রিপন (৪৫) আহত হয়। এছাড়া ৩/৪ টি সিএনজিচালিত অটোরিকশা ভাংচুরের ঘটনা ঘটে। এরপর সোমবার সন্ধ্যা ৬টা থেকে বাস শ্রমিকরা আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। একই সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পরিবহন মালিকরাও দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রাখেন।

সিএনজিচালিত অটোরিকশাচালক সমিতির নেতা মতিউর শেখ বলেন, ফরিদপুর বাস মালিক সমিতির অত্যাচারে জিম্মি দশায় রয়েছে সিএনজি চালকরা। ফরিদপুর গেলে তারা আমাদের চালকদের মারপিট করে। এছাড়া বাস মালিক সমিতির কারণে আমাদের সিএনজি-মাহেন্দ্রসহ ছোট গাড়িগুলোর রোড পারমিট পাচ্ছি না। রোড পারমিটসহ বাস মালিক সমিতির জিম্মি দশা ও অত্যাচারের হাত থেকে মুক্তির জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।

ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, মহাসড়কে মাহেন্দ্র চলাচল বন্ধ করার জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি। মহাসড়কে তিন চাকার যন্ত্রযান চলতে পারবে না এ বিষয়ে হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু মহাসড়কে তিন চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধ হয়নি। এখন এ পথে সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়েছে। ফলে আমারা যাত্রী পাচ্ছি না। এর জন্য বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। ঢাকার যাত্রীদের কথা বিবেচনা করে শুধুমাত্র ফরিদপুর-ঢাকা রুটে বাস চলাচল করছে। এছাড়া অভ্যন্তরীণ ও আন্তঃজেলা পথে সব বাস চলাচল বন্ধ থাকবে।

এ বিষয়ে ফরিদপুরের ট্রাফিক পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। উভয় পক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। অতিশ্রীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?

পৃথিবী যত উষ্ণ হচ্ছে, ততই বাড়ছে ভয়ংকর বজ্রঝড়ের আশঙ্কা