ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
Ibrahim Khalil
১ অক্টোবর ২০২৪, ৩:৪৪ বিকাল

Link Copied!

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ করছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দুই ঘণ্টা ধরে যান চলাচলে বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছেন আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, মঙ্গলবার (১ অক্টোবর) সকালে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের ভোগড়া এলাকায় এপিএল অ্যাপারেলস কারখানার শ্রমিকরা প্রথমে কারখানার গেটে বিক্ষোভ করে। পরে মহাসড়কে নেমে বিক্ষোভ করতে থাকে।

শ্রমিকদের দাবি, মালিকপক্ষ বারবার বেতন পরিশোধ করার দিন তারিখ ধার্য করেও তাদের বেতন না দেওয়ায় সড়কে নামতে বাধ্য হয়েছেন।

গাজীপুর মহানগরী পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহিম খান জানান, শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার কারণে মহাসড়কের যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে মহাসড়ক থেকে তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?

পৃথিবী যত উষ্ণ হচ্ছে, ততই বাড়ছে ভয়ংকর বজ্রঝড়ের আশঙ্কা