ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধই থাকছে

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১:৫৬ বিকাল

Link Copied!

সড়ক নিরাপত্তা বিধানে সকল জাতীয় মহাসড়কে তিন চাকার যান্ত্রিক ও অযান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ রয়েছে তা বর্তমানেও নিষিদ্ধই থাকবে বলে জানিয়েছে বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি বলছে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে আইন অমান্য করে জাতীয় মহাসড়কে এসব যানবাহন চলাচল করছে। এতে সড়ক দুর্ঘটনা বৃদ্ধিসহ জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিআরটিএর এক বিশেষ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এমতাবস্থায় সড়ক নিরাপত্তা বিধানে দেশের সকল মহাসড়কে থ্রি-হুইলার, অটোরিকশা/অটোটেম্পু ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া যে সকল স্থানে সিএনজি ফিলিং স্টেশন নেই, উক্ত স্থানগুলোতে চলাচলকারী থ্রি-হুইলার, অটোরিকশা/অটোটেম্পু যাত্রীবিহীন অবস্থায় ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত নিকটস্থ মহাসড়কের পার্শ্বে অবস্থিত সিএনজি ফিলিং স্টেশন থেকে জ্বালানী সংগ্রহ করতে পারবে। তবে আইন অমান্য করে মহাসড়কে এসব যানবাহন চলাচল করলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?