ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

অটোরিকশাকে সাইড দিতে গিয়ে প্রাইভেটকার উল্টে নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৫ সকাল

Link Copied!

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে প্রাইভেটকার উল্টে রাইসুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা আরও তিন জন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে রানীশংকৈল – বালিয়াডাঙ্গী সড়কে নেকমরদ ভবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. নাছিম ইকবাল।

নিহত রাইসুল ইসলাম দিনাজপুরের সোহেল রানার ছেলে।

আহতরা হলেন- দিনাজপুরের মহিবুল আলমের ছেলে রাকিউল ইসলাম (১৭), রাজশাহী সদর উপজেলার সাইফুল ইসলামের ছেলে জুনাইদুল ইসলাম (১৬) ও ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার আবির হোসেনের মেয়ে আসকা খাতুন (১৮)।

এ বিষয়ে রানীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের ডিউটি অফিসার সুমন প্রাইভেটকারের চালকের বরাতে জানান, দিনাজপুর থেকে রানীশংকৈল হয়ে পঞ্চগড় চা বাগানের উদ্দেশ্যে প্রাইভেটকারটি দুপুর আড়াইটার দিকে নেকমরদ এলাকায় পৌঁছালে অপর দিকে থেকে আসা একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।

এ সময় প্রাইভেট কারে থাকা রাইসুল ইসলাম নামে এক যুবক ঘটনাস্থলে মারা যান। এতে আহত হয়েছেন আরও তিন জন। আহতদের উদ্ধার করে রানীশংকৈল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়াও নিহতের মরদেহ ফায়ার সার্ভিসের সদস্যরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?