ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

আন্তর্জাতিক রুটের টিকিটে ১৫ শতাংশ ছাড় দেবে বিমান

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ সেপ্টেম্বর ২০২৪, ৫:৪৫ বিকাল

Link Copied!

নির্দিষ্ট কয়েকটি আন্তর্জাতিক রুটের ফ্লাইটের টিকিটে ১৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত কাটা টিকিটে এই ছাড় পাওয়া যাবে।

১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৪ উপলক্ষে এই ছাড় দেওয়া হয় বলে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিমানের ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, মেলা চলাকালে টরন্টো, ম্যানচেস্টার, সিঙ্গাপুর, ব্যাংকক, চেন্নাই, নারিতা, গুয়াঞ্জু, কাঠমান্ডু, কোলকাতা এবং দিল্লি রুটের ফ্লাইটে এই ছাড় পাওয়া যাবে।

আগামী বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৪। মেলা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এই তিনদিন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা।

বর্তমানে বিমান দেশের অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুটে রোম, আবুধাবি, ব্যাংকক, গুয়াঞ্জু, কোলকাতা, দিল্লি, দাম্মাম, দোহা, নারিতা, দুবাই, চেন্নাই, টরন্টো, জেদ্দা, কাঠমান্ডু, কুয়েত, লন্ডন, কুয়ালালামপুর, ম্যানচেস্টার, ওমান, মদিনা, রিয়াদ, শারজাহ, সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনা করে।

Facebook Comments Box

আরও পড়ুন

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?